দেশের বাজারে আবারও চড়া দামে বিক্রি হচ্ছে সোনা। বর্তমানে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকায়। অন্যদিকে সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ লাখ ৬৪ হাজার ৮১২ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত নতুন দর অনুযায়ী, গত ২২ আগস্ট সকাল ১০টা থেকে দেশের বাজারে সোনা ও রুপার গহনা এসব দামে বিক্রি হচ্ছে। নতুন করে দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত এ দর কার্যকর থাকবে বলে জানানো হয়ছে।
বাজুসের নির্ধারিত দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ভ্যাটসহ ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার ৩০ টাকা।
এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ১ হাজার ৮৪৬ টাকায়। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ লাখ ৬৪ হাজার ৮১২ টাকা।
এদিকে রুপার দামও নির্ধারণ করেছে বাজুস। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৪৮২ টাকায়। ২১ ক্যারেটের রুপার দাম প্রতি ভরি ৫ হাজার ২৪৯ টাকা।
এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা।
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.