রাখিবন্ধনের আগে বিতর্কে জড়ালেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। উৎসবকে কেন্দ্র করে একটি জুয়েলারি ব্র্যান্ডের বিজ্ঞাপনে দেখা গেছে তাকে। বিজ্ঞাপনটি প্রকাশ্যে আসতেই কৃতির পোশাক ও পোষ্যকে রাখি পরানোর দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল সমালোচনা। এমনটি অভিনেত্রীকে বয়কটের ডাক দিয়েছেন অনেকে।
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিজ্ঞাপনচিত্রে ভাইয়ের সঙ্গে রাখিবন্ধন উদযাপন করছেন কৃতি। তবে বিজ্ঞাপনের ভিডিও প্রকাশের পর কৃতির পোশাক নিয়ে বেশি আপত্তি জানিয়েছেন নেটিজেনদের একাংশ।
তাদের দাবি, রাখিবন্ধনের মতো ঐতিহ্যবাহী পারিবারিক উৎসবের বিজ্ঞাপনে অভিনেত্রীর খোলামেলা পোশাক মোটেই মানানসই নয়। বিশেষ করে ভাইয়ের সামনে এমন পোশাকে আরও বেশি আপত্তিকর। তাকে এভাবে দেখানো নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।
সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ মন্তব্য করেছেন, ঐতিহ্যবাহী উৎসবের সঙ্গে এমন পোশাকের সামঞ্জস্য নেই। তাদের মতে, পারিবারিক উৎসবের বিজ্ঞাপন নির্মাণের ক্ষেত্রে পোশাক নির্বাচনে আরও সচেতন হওয়া উচিত ছিল।
এমনকি কয়েকজন নেটিজেনরা কৃতির পোশাক ও বিজ্ঞাপনের ধারণাকে ‘অশালীন’ বলে মন্তব্য করেছেন। কেউ কেউ অভিনেত্রীকে বয়কটের দাবিও তুলেছেন।
কৃতির পোশাকের সমালোচনা করে একজন লিখেছেন, ‘নতুন একটি গয়নার বিজ্ঞাপনে ভাইকে রাখি পরানোর সময় কৃতি শ্যানন অন্তর্বাস পরেছেন, যা খুবই দৃষ্টিকটু।’
এ ধরনের মন্তব্য থেকে বোঝা যায়, বিজ্ঞাপনের পোশাকের বিষয়টি অনেকের কাছে নিছক ফ্যাশনের প্রশ্ন হয়ে থাকেনি; বরং তাঁরা এটিকে উৎসবের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করেছেন।
তবে কৃতির সমর্থনেও সরব হয়েছেন অনেকে। তাদের যুক্তি, রাখিবন্ধনের মূল বিষয় ভালোবাসা, যত্ন ও পারস্পরিক সুরক্ষা। পরিবারের সদস্য হিসেবে বিবেচিত পোষ্যকে রাখি পরানোর মধ্যে আপত্তিকর কিছু নেই। বরং এর মাধ্যমে মানুষ ও পোষ্য প্রাণীর সম্পর্ককে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে।
সমালোচনা শুরু হওয়ার পর এখন পর্যন্ত কৃতি শ্যানন এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি। বিজ্ঞাপনটি প্রত্যাহার করা হবে কি না, কিংবা এর কোনো পরিবর্তন আনা হবে কি না, সেটিও জানা যায়নি। সংশ্লিষ্ট গয়না ব্র্যান্ডের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।
প্রসঙ্গত, চলতি বছর কৃতিকে দেখা গেছে ‘ককটেল ২’ সিনেমায়। শহীদ কাপুর ও রাশমিকা মান্দানার সঙ্গে অভিনয় করেছেন তিনি। সিনেমাটি ২০১০ সালের জনপ্রিয় ‘ককটেল’-এর পরবর্তী কিস্তি
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.