আন্তর্জাতিক বাজারে বুধবার রুপা ও প্লাটিনামের দাম কমেছে। বিপরীতে প্যালাডিয়ামের দাম বেড়েছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বাজারের সর্বশেষ তথ্যে দেখা যায়, স্পট রুপার দাম ০.৩ শতাংশ কমে প্রতি আউন্স ৬৮ দশমিক ৪৬ ডলারে নেমেছে।
এদিকে প্লাটিনামের দামও ০.৩ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৮৫২ দশমিক ০৬ ডলারে দাঁড়িয়েছে।
তবে প্যালাডিয়ামের দাম ০.৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৩৩৫ দশমিক ০৯ ডলারে উঠেছে।
এদিকে বুধবার গ্রিনিচ মান সময় (জিএমটি) সকাল ৯টা ২৭ মিনিটে স্পট গোল্ডের দাম ০.৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৬১৬ দশমিক ৬২ ডলারে দাঁড়ায়। এর আগে মঙ্গলবার স্বর্ণের দাম ১৪ মে’র পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল।
আর যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দামও ০.৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৬৭২ দশমিক ১০ ডলারে নেমেছে।
প্রসঙ্গত, বাংলাদেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ভ্যাটসহ ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৬ হাজার ৬০৪ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ৩ হাজার ১৮৭ এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৫ হাজার ৯২০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মো: আল আমিন সরকার
মোবাইল: +8801676791162
অফিস : 378/6, East Goran, Khilgaon, Dhaka-1219.
ইমেইল : sbservicesltd2025@gmail.com
Design & Development By HosterCube Ltd.