leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।
শিরোনাম :
সাগর-রুনী হত্যার দুই দিন আগে রোকেয়া প্রাচীর কাছ থেকে নেওয়া হয় দুটি সিডি, কী ছিল এতে? পুলিশবাহিনীকে ঢেলে সাজানোর ছক ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি তাছবীর, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ Kunming Young Entrepreneurs Association-এর সঙ্গে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের মতবিনিময় ৯৩% নারী যৌন পেশায় আসার আগে যৌন সহিংসতার শিকার যেভাবে থানা থেকে পালিয়েছিলেন মিতু এক ধাক্কায় ৭ হাজার টাকা কমেছে, আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ দিনে ১০ খুন সরকারের ব্যর্থতার প্রমাণ: চরমোনাই পীর ২ সপ্তাহ টানা ডিম খেলেই আসবে বড় ৩ পরিবর্তন জাতীয় দল থেকে বাদ পড়ে বাংলাদেশের সব স্মৃতি মুছে ফেললেন কিউবা মিচেল

যে সমস্যা থাকলে পেয়ারা খাওয়া ঠিক নয়

  • আপডেট সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৪ বার পঠিত

পেয়ারা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এটি অনেক রোগ নিরাময়ে সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে, কমলালেবুর চেয়ে পেয়ারায় বেশি পরিমাণে ভিটামিন সি থাকে।

এটি বেশ সহজলভ্য, দামেও সাশ্রয়ী। এ ফলের অনেক উপকারিতা রয়েছে। আবার অপকারিতাও রয়েছে। কিছু শারীরিক সমস্যা থাকলে পেয়ারা খাওয়া ঠিক নয়।

পেয়ারা যাদের জন্য ক্ষতিকর

অতিরিক্ত পেয়ারা খেলে পরিপাকতন্ত্রের রোগ ইরিটেবল বাওয়েল সিনড্রোম (আইবিএস) হতে পারে। এর লক্ষণগুলো হলো পেট ফাঁপা, গ্যাস বা ডায়রিয়া। কিছু মানুষের পেয়ারা থেকে অ্যালার্জির প্রতিক্রিয়া হতে পারে।

এর লক্ষণগুলোর মধ্যে চুলকানি, ফোলাভাব বা শ্বাসকষ্ট অন্যত্ম। তাই যাদের ফলের অ্যালার্জি আছে তাদের পেয়ারা না খাওয়াই ভালো। তবে খেতে হলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত।

পেয়ারায় প্রাকৃতিকভাবেই প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যা হৃৎপিণ্ড এবং মাংসপেশীর কার্যকারিতা উন্নত করে। কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদের অতিরিক্ত পটাশিয়াম হজম করতে অসুবিধা হতে পারে। তাই, যাদের কিডনির সমস্যা আছে, তাদের অতিরিক্ত পেয়ারা খাওয়া থেকে বিরত থাকা উচিত।

গর্ভবতী নারী বা স্তন্যদানকারী নারীদের সতর্কতার সঙ্গে পেয়ারা খাওয়া উচিত। গর্ভবতী নারীদের চিকিৎসকের পরামর্শ নিয়ে পেয়ারা পাতার চা বা পেয়ারা ফল খাওয়া উচিত।

যদি কেউ অনেক দিন ধরে সর্দি বা কাশিতে ভোগেন, তাহলে পেয়ারা কম খাওয়াই ভালো। কারণ পেয়ারার শীতল প্রভাব রয়েছে যা থেকে সর্দি হতে পারে। এছাড়া, পেয়ারা রক্তে শর্করার মাত্রা কমায়, তাই ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের অতিরিক্ত পেয়ারা খাওয়া উচিত নয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.