leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

নোয়াখালীর হাতিয়ায় সন্ধ্যায় বিএনপি নেতার হাতে আটক যুবক সকালে ঝুলন্ত ম’র’দে’হ উদ্ধার

  • আপডেট সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৮৮ বার পঠিত

রায়হান আহমেদ [নোয়াখালী প্রতিনিধি]

নোয়াখালীর হাতিয়ায় সালিশি বৈঠকের পর মো. জাফর (১৮) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ অক্টোবর) সকালে উপজেলার চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার এলাকার প্রধান সড়কের পাশে একটি দোকানের বারান্দা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জাফর ওই এলাকার মো. জাকেরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সপ্তাহে জাফর চানন্দি ইউনিয়ন পশ্চিম শাখা বিএনপির সভাপতি সোহেল মাহমুদের বাড়িতে দিনমজুর হিসেবে কাজ শুরু করেন। দুই-তিন দিন কাজের পর তিনি কাউকে না জানিয়ে চলে যান। এসময় আলমিরার চাবি, মোবাইল চার্জার ও কিছু আসবাবপত্র চুরির অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

অভিযোগ রয়েছে, শুক্রবার সন্ধ্যায় আলী বাজার থেকে জাফরকে ধরে মোটরসাইকেলে করে প্রকল্প বাজারে নিয়ে আসেন বিএনপি নেতা সোহেল মাহমুদ। সেখানে সালিশি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে নিহতের বাবাকেও ডাকা হয়। একপর্যায়ে বাবাকে বাড়ি পাঠিয়ে দিয়ে জাফরকে আটক রেখে হুমকি ও নির্যাতন করা হয়।

নিহতের বাবা মো. জাকের অভিযোগ করেন,
“আমার ছেলেকে চুরির অভিযোগে ধরে নির্যাতন করে হত্যা করা হয়েছে। যদি সে অপরাধও করে থাকে, তারা আমার হাতে ছেড়ে দিতে পারতো। আমি আমার ছেলের হত্যার বিচার চাই।”

অভিযুক্ত বিএনপি নেতা সোহেল মাহমুদ জানান,
“ছেলেটি আগে আমার বাড়িতে কাজ করতো। কিছু জিনিস চুরি করে পালিয়ে যায়। পরে তাকে আলী বাজারে দেখে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তার বাবাকেও ডাকা হয়েছিল। এরপর কী হয়েছে আমি জানি না। সকালে মৃত্যুর খবর পাই।”

এ বিষয়ে হাতিয়ার মোর্শেদ বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মহিউদ্দিন বলেন,
“বিষয়টি হত্যা নাকি আত্মহত্যা, তা এখনও নিশ্চিত নয়। আমরা তদন্ত করছি।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.