leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

তাড়াশ উপজেলায় পৈতৃক সম্পত্তি ফেরত চাইতে গিয়ে জীবননাশের হুমকি

  • আপডেট সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৩৩ বার পঠিত

মো:আলামিন হসেন [সিরাজগঞ্জে প্রতিনিধি]

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের লালুয়া মাঝিরা গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে মোঃ শামসুজ্জোহা তার পৈতৃক সম্পত্তি ফেরত চাইতে গিয়ে জীবননাশের হুমকির মুখে পড়েছেন বলে অভিযোগ করেছেন। এ বিষয়ে তিনি শনিবার (১৮ অক্টোবর) তাড়াশ থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।
শামসুজ্জোহা অভিযোগ করে জানান, তার পিতা মারা যাওয়ার পর থেকেই তিনি এতিম হয়ে পড়েন। সেই সময় পিতার পরিত্যক্ত সম্পত্তি তার চাচা ও ফুফুরা দখল করে ভোগদখল করতে থাকেন। পরবর্তীতে প্রাপ্তবয়স্ক হয়ে তিনি সম্পত্তির হিসাব চাইলে দাদার সম্পত্তির অংশ দিলেও পিতার ক্রয়কৃত জমি বুঝিয়ে দেননি।
তিনি আরও জানান, তার চাচা জসিম উদ্দিন প্রতারণার মাধ্যমে উক্ত জমি নিজের নামে নামজারি করে নেন। পরে তিনি এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে আপত্তি জানালে প্রশাসন জসিম উদ্দিনের নামজারি বাতিল করে শামসুজ্জোহার নামে নামজারির আদেশ দেন।
চাচা ও ফুফুদের থেকে তিনি সম্পত্তি ফেরত চাইতে গেলে তারা তাকে হুমকি দিতে থাকেন। তারা ক্ষুদ্ধ হয়ে শামসুজ্জোহা ও তার পরিবারের প্রাণনাশের হুমকি দেন এবং জমিতে গেলে তাকে হত্যা করে লাশ ফেলার হুমকি দেন।
অভিযোগে আরও বলা হয়, স্থানীয় শহিদুল ইসলাম নামের এক ব্যক্তি ওই জমিতে জোরপূর্বক দখল চাওয়ার হুমকি দেন। আগামী ২০ অক্টোবর জমি পরিমাপ করতে গেলে শামসুজ্জোহা ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও শামসুজ্জোহা জানান।
শামসুজ্জোহা কুন্দইল ভূমি অফিসে গিয়ে জানতে পারেন, লালুয়া মাঝিরা মৌজার আর.এস. খতিয়ান নং ২৬৯ ও দাগ নং ৫৭৩ও মোট ১০১ শতক জমি তার পিতার নামে নামজারি রয়েছে। তিনি কাগজপত্র সংগ্রহ করে বিষয়টি চাচা ও ফুফুদের সামনে তুলে ধরলে তারা তাকে নানাভাবে হুমকি দিতে থাকে।
তিনি প্রশাসনের কাছে পৈতৃক সম্পত্তি রক্ষা ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।
এবিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। জাল দলিল নামজারি করে ভোগদখল ছিল। পরে জানতে পেরে নামজারি গেজেটও মহোদয় বাতিল করে। আমরা নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.