leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

২৪-এর আন্দোলনে যাঁরা শহীদ, তাঁরাও মুক্তিযোদ্ধা

  • আপডেট সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৪১ বার পঠিত

মোঃ আবুল কালাম আজাদ [কুমিল্লা প্রতিনিধি]


কুমিল্লার চান্দিনার এতবারপুর গ্রামে ২৪-এর গণ-অভ্যুত্থানে শহীদ ইমাম হাসান তায়িম ভূঁইয়ার বাড়িতে গিয়ে সোমবার সকালে তাঁর বাবা-মায়ের সঙ্গে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
‘শহীদ শব্দটি শুধু ব্যক্তি মানুষের প্রাণ উৎসর্গ নয়, একটি জাতিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার সঙ্গে যুক্ত। ৭১-এ যেমন মুক্তিযোদ্ধারা শহীদ হন, তেমনি ২৪-এর জুলাই আন্দোলনে শহীদরাও মুক্তিযোদ্ধা।’
সোমবার (২০ অক্টোবর) সকালে কুমিল্লার চান্দিনা উপজেলার এতবারপুরে চব্বিশের গণ-অভ্যুত্থানে শহীদ ইমাম হাসান তায়িম ভূঁইয়ার কবর জিয়ারত শেষে তায়িমের বাড়িতে গিয়ে  এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, নতজানু একটি রাষ্ট্র থেকে স্বাধীন রাষ্ট্রে পরিণত করার অঙ্গীকার নিয়ে যারা জীবন দিয়েছেন তার মধ্যে একজন ইমাম হোসেন তায়িম।
রাজধানী থেকে অনেক দূরে প্রত্যন্ত অঞ্চলের একটি ধানক্ষেতের জমির পাশে শুয়ে আছেন তায়িম। কিন্তু তাঁর আত্মত্যাগ কিসের জন্য, মানুষ যেন সেটা ভুলে না যায়। তার এই আত্মত্যাগ আমরা প্রতি মুহূর্তে স্মরণ করি। কারো জমি দখল করতে, কোনো গ্রামের সঙ্গে গ্রামের মারামারিতে নয়, একটি জাতিকে মুক্ত করার অঙ্গীকার নিয়ে জুলাই অভ্যুত্থানে ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিকামী ছাত্র-জনতা।
শহীদদের আত্মদান বড় তাৎপর্যপূর্ণ ও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নিহত তায়িমের মায়ের উদ্দেশে রিজভী বলেন, জুলাই আন্দোলনে তায়িম পরিবারের কথা না শুনে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছেন। সন্তান ঘর থেকে বের হয়ে আর ফিরে আসে নাই। কিন্তু এই সন্তানহারা মা শোক নিয়ে আজও বেঁচে আছেন।
তিনি বলেন, গণতন্ত্রের জন্য তায়িমরা এখনও প্রস্তুত। তায়িমের আত্মত্যাগ যেন আমরা কখনও না ভুলি; তাহলেই হবে তাঁর প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা।
এর আগে সকাল ১১টায় এতবারপুর ভূঁইয়া বাড়ির পারিবারিক কবরস্থানে শহীদ তায়িমের কবর জিয়ারত শেষে তাঁর বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন রিজভী। সেখানে ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে চেক প্রদান করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান তিনি।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, আমরা বিএনপি পরিবার- এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্যসচিব এ এফ এম তারেক মুন্সি, চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন, সাধারণ সম্পাদক কাজী আরশাদ, পৌর বিএনপির সভাপতি এ বি এম সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহ্ মো. আলমগীর খান, কুমিল্লা উত্তর জেলা বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সি, কুমিল্লা উত্তর জেলা যুবদল নেতা অ্যাড. তৌহিদুল ইসলাম বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ডা. সাইফুল্লাহ বাপ্পি প্রমুখ।
পরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দৃষ্টিহীন জাহাঙ্গীর আলমের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে রওনা হন সিনিয়র যুগ্ম মহাসচিব। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত জাহাঙ্গীর আলম নামের একজন দৃষ্টিহীন ব্যক্তির গানের ভিডিও লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবার-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। পরে তিনি আমরা বিএনপিন পরিবার-কে জাহাঙ্গীর আলমের সঙ্গে যোগাযোগের নির্দেশ দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.