leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

প্রেম করে বিয়ে: ৩ মাসের ব্যবধানে শ্বশুরবাড়িতে লাশ হলেন সুমী

  • আপডেট সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৪৭ বার পঠিত

আলামিন হোসেন [তাড়াশ উপজেলা]

সিরাজগঞ্জের তাড়াশে ভালোবেসে বিয়ের মাত্র তিন মাসের মাথায় শ্বশুরবাড়িতে রহস্যজনক মৃত্যু হয়েছে সিরাজগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোছা. সুমী খাতুন (২২)। রোববার (১৯ অক্টোবর) বিকেলে তাড়াশ উপজেলার রোকনপুর দামরা গ্রামের শ্বশুরবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তাড়াশ উপজেলার চকমির্জাপুর গ্রামের রেজাউল করিমের মেয়ে সুমী আক্তার তিন মাস আগে ভালোবেসে একই উপজেলার রোকনপুর দামরা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে সজীব হাসানকে (২৪) বিয়ে করেন। প্রাথমিকভাবে উভয় পরিবার এই বিয়ে মেনে নিতে না চাইলেও, পরে আত্মীয়-স্বজনের মধ্যস্থতায় তারা মেনে নেন।
রোববার বিকেল ৩টার দিকে সুমী খাতুন স্বামীর সঙ্গে শ্বশুরবাড়িতে যান। এর সোয়া এক ঘণ্টা পর, অর্থাৎ ৪টা ১৫ মিনিটের দিকে সজীবের পরিবার জানায় যে সুমী ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। তাকে মুমূর্ষু অবস্থায় দ্রুত বগুড়ার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সুমীর বাবা রেজাউল করিম এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করেছেন। তিনি বলেন, “আমার মেয়েকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হচ্ছে।” তিনি এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।

শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস. এম সাজিদ হাসান সিদ্দিকী জানান, “ওই রোগী হাসপাতালে আসার আগেই মারা গেছেন। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
পরে শেরপুর থানার পুলিশ এসে মরদেহটি নিয়ে যায়।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন মাসুদ বলেন, “অভিযোগ পেয়ে রাতে সুমী খাতুনের মরদেহটি ময়নাতদন্তের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আনা হয়েছিল। ময়নাতদন্ত শেষে নিহত পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.