leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

চান্দিনায় ইউনি ব্লক রাস্তার উন্নয়ন কাজ সম্পন্ন, উদ্বোধন করলেন পৌর প্রশাসক

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ২৯ বার পঠিত

আবুল কালাম আজাদ ,স্টাফ রিপোর্টার,কুমিল্লা
পুরাতন ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা থানা থেকে পৌরসভার শেষ সীমানা লতিপুর পর্যন্ত ইউনি ব্লক রাস্তার উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। লোকাল গভর্নমেন্ট কোভিড–১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট (LGCRRP) এর আওতায় প্রায় ৩ কোটি ৩৩ লাখ ১১ হাজার ৭২৪ টাকা ব্যয়ে বাস্তবায়িত হয় এ প্রকল্প।
উন্নয়ন কাজ শেষে ২৭ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ সোমবার আনুষ্ঠানিকভাবে রাস্তার উদ্বোধন করেন চান্দিনা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জাবের মোহাম্মদ সোয়াইব।
প্রকল্পটির সার্বিক নেতৃত্ব দিয়েছেন ন্যাশনালিস্ট সিটিজেন পার্টি (NCP) এর কুমিল্লা জেলা যুগ্ম আহ্বায়ক মোঃ শরিফুজ্জামান। তিনি চান্দিনা উপজেলার বিশ্বাস গ্রামের কৃতি সন্তান ও বিশিষ্ট রাজনীতিবিদ হিসেবে সুপরিচিত। তার নেতৃত্ব ও উদ্যোগে এই বহুল প্রত্যাশিত রাস্তার উন্নয়ন কাজ সফলভাবে বাস্তবায়িত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর ইঞ্জিনিয়ার, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জনসাধারণ।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন থানা মসজিদের ইমাম হাফেজ মাওলানা যোবায়ের।
ঠিকাদারী প্রতিষ্ঠান হিসেবে কাজটি সম্পন্ন করে
মেসার্স রিপা কনস্ট্রাকশন, ৩৭ কদম রসুল রোড, নবীগঞ্জ, বন্দর, নারায়ণগঞ্জ।
বাস্তবায়ন করেছে চান্দিনা পৌরসভা, কুমিল্লা।
এ উন্নয়নমূলক উদ্যোগের ফলে যানবাহন চলাচল স্বাচ্ছন্দ্যময় হবে এবং স্থানীয়দের জীবনযাত্রা ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেছেন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.