leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

আটোয়ারীতে গাছে ঝুলন্ত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৩৮ বার পঠিত

পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার ০১নং মির্জাপুর ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশে একটি আমবাগান থেকে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা সকালে আমবাগানে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। তবে এখনো পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

পুলিশ জানায়, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কেউ যদি লাশটির পরিচয় জানেন, তাহলে অনুগ্রহ করে আটোয়ারী থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.