leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

ঈদগড় রিপোর্টার্স ক্লাব এর নির্বাচন সম্পন্ন সভাপতি জহির, সম্পাদক- শিশির, সাংগঠনিক – হামিদ

  • আপডেট সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৪৫ বার পঠিত

জসিম উদ্দিন [কক্সবাজার প্রতিনিধি]

রামুর ঈদগড়ে বিভিন্ন জাতীয়, স্থানীয় ও আঞ্চলিক পত্রিকায় কর্মরত সাংবাদিকদের চলমান দুইটি সংগঠণ সাংবাদিক ফোরাম এবং সাংবাদিক ও লেখক পরিষদ বিলুপ্ত ঘোষণা করে অবশেষে সাংবাদিকেরা সম্মিলিত ভাবে এক কাতারে এসে ঈদগড় রির্পোর্টাস ক্লাব গঠণ করা হয়েছে।

সদস্যদের প্রত্যক্ষ ভোটে ঈদগড় রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নব গঠিত কমিটিতে সাংবাদিক জহির খন্দকার (দৈনিক কক্সবাজার) কে সভাপতি, কামাল শিশির ( দৈনিক বাংলাদেশের খবর, দৈনিক সাঙ্গু,দৈনিক কক্সবাজার ৭১ ) কে সাধারন সম্পাদক ও হামিদুল হক (দৈনিক আজকেট দেশ বিদেশ)কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠণ করা হয়।

শনিবার (০১ নভেম্বর ) বেলা ১১টায় ঈদগড় সরকারী প্রাথমিক মিলনায়তনে এডহক কমিটির আহবায়ক ঈদগড় এ এম বিদ্যালয়ের সহকারী শিক্ষক ্ তোফাইল আহাম্মদের সভাপতিত্বে সাংবাদিক কামাল শিশিরের সঞ্চালনায় আয়োজিত এক সাধারণ সভায় সদস্যদের প্রত্যক্ষ ভোটে এ কমিটি গঠন করা হয়।
উপদেষ্টা মন্ডলির সদস্য হয়েছেন এম নুরুল আলম ফেরদৌসী, জাফর আলম জুয়েল ও মোঃ বেদার মিয়া

কার্যকরী কমিটিতে স্থান পাওয়া অন্যরা হলেন সহ-সভাপতি জাফর ইকবাল ,সহ-সভাপতি শাহাজাহান মনির,
যুগ্ম সম্পাদক আবুল কাশেম , সমাজকল্যাণ ও দপ্তর সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আলভি ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কপিল উদদীন বাবলু।

আলোচনা সভায় বক্তরা বলেন, আমরা সম্মিলিতভাবে মাদক, চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে লড়তে চাই। আগামীতে সুন্দর একটা ঈদগড় উপহার দিতে ঈদগড় রিপোর্টার্স ক্লাব কাজ করে যাবো ইনশ্আল্লাহ।

আমরা আবার নতুন উদ্যোমে কাজ করে ঈদগড়ের উন্নয়ন, সম্ভবনা, ক্রীড়া সংস্কৃতি ও সর্বনাশা মাদক নিয়ে বস্তুনিষ্ট তথ্যবহুল সংবাদ পরিবেশন করে ঈদগড়ের চিত্র জনগণ ও প্রশাসনের সামনে তুলে ধরতে চাই।

নবগঠিত কমিটির সকলকে বিভিন্ন মহল অভিনন্দন ও শুভেচ্ছা জানানা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.