leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

‘খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা তিন দিন ধরে একই পর্যায়ে’

  • আপডেট সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৪০ বার পঠিত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা গত ৩ দিন ধরে একই পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি জানান, উনাকে যে চিকিৎসা দেওয়া হচ্ছে তিনি তা গ্রহণ করতে পারছেন। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শ পেলেই তাকে বিদেশে পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
শনিবার (২৯ নভেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেওয়া এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।
জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে আমরা যুক্তরাজ্য, সৌদি আরব, চীন ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে যৌথভাবে আলাপ করছি। এর ভিত্তিতেই তার চিকিৎসা অব্যাহত আছে এবং থাকবে।

তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসার সার্বক্ষণিক তদারকি করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মেডিকেল বোর্ডের সঙ্গে সব বিষয়ে সমন্বয় করছেন। নেতাকর্মী, পরিবারের সদস্য, মেডিকেল বোর্ড- সবার যৌথ সহযোগিতায় চিকিৎসা কার্যক্রম চলছে।
হাসপাতালে সবাইকে এসে ভিড় না করতে অনুরোধ জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, এটি একটি হাসপাতাল। খালেদা জিয়া ছাড়া এখানে আরও ৩০০ রোগী রয়েছে। তাদের চিকিৎসা যাতে ব্যাহত না হয়। হাসপাতালে যথাসম্ভব কম ভিড় করবেন। চিকিৎসকদের চিকিৎসা কার্যক্রম চালাতে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
সর্বশেষ অবস্থা ও বিদেশে পাঠানো প্রসঙ্গে খালেদা জিয়ার ব্যক্তিগত এই চিকিৎসক বলেন, দেশবাসীকে আশ্বস্ত করতে চাই। চিকিৎসার দায়িত্ব হাসপাতালের। ভালো করার মালিক আল্লাহ। তবে যতটা ভালো চিকিৎসা প্রয়োজন তার ব্যবস্থা করা হয়েছে। মেডিকেল বোর্ড দেশের বাইরে নেওয়ার পরামর্শ দিলে জানানো হবে। খালেদা জিয়ার অবস্থা গত তিন দিন ধরে একই পর্যায়ে আছে। চিকিৎসা গ্রহণ করতে পারছেন। বিদেশ যাওয়ার বিষয়টি মেডিকেল বোর্ড ও পরিস্থিতির ওপর নির্ভর করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.