leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কটিয়াদী সাংবাদিক ফোরামের দোয়া ও মিলাদ মাহফিল

  • আপডেট সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৩৭ বার পঠিত

এ.এস.হামিদ হাসান (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী কটিয়াদী সাংবাদিক ফোরামের আয়োজনে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক সফল প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) বাদ মাগরিব কটিয়াদী পৌরসদরের বায়তুস সুন্নাহ্ নূরানী মাদ্রাসার হলরুমে কটিয়াদী সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোফাসসেল সরকারের সঞ্চালনায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ক্বারী মাওলানা আবু তালহা।

এসময় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সহ সভাপতি ও কটিয়াদী উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান স্বপন,সহ সভাপতি শেখ জসিম উদ্দিন মেনু ও সহ সভাপতি মোঃ শহিদুল্লাহ,কটিয়াদী সাংবাদিক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশীদ,সাংগঠনিক সম্পাদক এ.এস. এম হামিদ হাসান,দপ্তর সম্পাদক হালিম হোসাইন,অর্থ সম্পাদক বকুল হাসান, মাদ্রাসার শিক্ষক হাফেজ বাইজিদ আহমেদ,মাওলানা আব্দুর রহিম, মাওলানা মাজহারুল ইসলামসহ কটিয়াদী সাংবাদিক ফোরামের সাংবাদিকবৃন্দ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও উপজেলার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.