leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

ওসমান হাদিকে গুলি করা একজন শনাক্ত ডিএমপি করে কমিশনার

  • আপডেট সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২২ বার পঠিত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করা একজনকে শনাক্ত করা হয়েছে। শিগগিরই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

ডিএমপি কমিশনার বলেন, এ ঘটনার তদন্ত চলছে এখনই বেশি কিছু বলা যাচ্ছে না। সংসদ নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তার বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

এছাড়া ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অভিযুক্তের সন্ধানদাতার পরিচয় গোপন রাখা হবে এবং উপযুক্ত পুরস্কৃত করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে পুলিশ।

মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির অবস্থা এখনও সংকটাপন্ন। এভারকেয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.