
ওসমান হাদি হত্যার বিচার নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যাখ্যাসহ দুই দফা দাবি না মানার অভিযোগ তুলে নতুন কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে তার সংগঠন ইনকিলাব মঞ্চ।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানীর শাহবাগে শহীদ হাদি চত্বরে এ ব্যাপারে এক সংবাদ সম্মেলন হবে বলে জানিয়েছে সংগঠনটি।
রোববার (২১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইনকিলাব মঞ্চের পেজে দেওয়া এক পোস্ট থেকে এ তথ্য জানা গেছে।