
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুর–০১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নাজমুন নাহার বেবী সহ কচুয়া উপজেলার বিভিন্ন পর্যায়ের বিএনপির নেতৃবৃন্দ ও কর্মীরা।
গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এই মনোনয়ন জমা দেওয়ার মধ্য দিয়ে কচুয়ায় নির্বাচনী মাঠে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।