leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটি

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৪৭ বার পঠিত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মত্যুতে দলের পরবর্তী করণীয় ঠিক করতে বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বেলা ১২টা ৩৫ মিনিটে এই বৈঠক শুরু হয়েছে।

সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, এজেডএম জাহিদ হোসেন উপস্থিত রয়েছেন।

বৈঠকে যোগ দিতে গুলশানের পথে আছেন সালাহউদ্দিন আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, , হাফিজ উদ্দিন আহমেদ ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

এই বৈঠকের জন্য এভারকেয়ার হাসপাতাল থেকে সরাসরি গুলশানের অফিসে আসেন তারেক রহমান।

মঙ্গলবার ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন। তার বয়স হয়েছিল ৮০ বছর।

খালেদা জিয়ার মত্যু সংবাদ আনুষ্ঠানিকভাবে ঘোষণার পরপরই দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়। চেয়ারপারসনের কার্যালয়ের সামনে ভিড় করেছেন দলের নেতাকর্মীরাও।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.