
ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে না না গুজব। এবার আধিপত্যবাদ বিরোধী নেতা শহিদ ওসমান হাদিকে নিয়ে গুজব শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম।
বিএনপি দ্বারা পরিচালিত কাঠের কেল্লাসহ অনেক পেজে বলা হচ্ছে ওসমান হাদির ইনকিলাব মঞ্চ বিএনপিকে সমর্থন দিয়েছে।
তবে তার জবাবও দিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।
তিনি তার ফেসবুকে লেখেন, ইনকিলাব মঞ্চ কোন দল বা মার্কাকে সমর্থন করে না।আপনার আসনের সবথেকে সৎ এবং যোগ্য প্রার্থীকে ভোট দিন। গণভোটে অবশ্যই “হ্যা” ভোট দিন।