leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

জামায়াতের শ্রদ্ধা নিবেদন নিয়ে ছাত্রদল সভাপতি এটি যেন লোক দেখানো না হয়

  • আপডেট সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৯ বার পঠিত

ভাষা শহীদদের প্রতি জামায়াতের শ্রদ্ধা নিবেদনকে সাধুবাদ জানিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, এটি যেন লোক দেখানো না হয়। এ ধরনের পজিটিভ রাজনীতি তারা বজায় রাখবেন বলে প্রত্যাশা করি।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‌‘১৯৭১ সালে জামায়াতে ইসলামীর যে ভূমিকা, সেটি অবশ্যই জাতিগতভাবে আমরা ধিক্কার জানায়, নিন্দা জানায় এবং জাতির সংকটে তারা বিরোধী অবস্থানে ছিলেন। কিন্তু তারা সেখান থেকে সংশোধন হচ্ছেন। সংশোধিত হয়ে আজ তারা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন। আমরা এই উদ্যোগকে সাধুবাদ জানাই।’

বিরোধী দল হিসেবে জামায়াত ইসলামী শ্রদ্ধা নিবেদন প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিগত সময়ে সত্যিকার অর্থে পালিত বিরোধী দল বলে অবহিত করা হতো। কিন্তু আজ দেখেন যারা বিরোধী দলে তারাও সম্মানিত বোধ করছেন। একই সঙ্গে আমরা দাঁড়িয়ে আজকে এখানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি। এ ধরনের গণতান্ত্রিক পরিবেশ যেন সবসময় বজায় থাকে। ক্যাম্পাসেও যেন এ ধরনের সৌহার্দ্যপূর্ণ রাজনীতি অব্যাহত থাকে।’

এর আগে, রাত ১২টায় ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের পরপরই পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুষ্পস্তবক অর্পণ শেষে তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ভাষাশহীদদের স্মৃতির প্রতি গভীর সম্মান প্রদর্শন করে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.