leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’

  • আপডেট সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৬৫ বার পঠিত
Aerial view of Hatirjheel Lake showing modern bridges, dense urban buildings, and surrounding cityscape in Dhaka, Bangladesh. The footage highlights urban development, infrastructure, transportation, and the rapidly growing megacity skyline of South Asia.

রোববার (২৮ জুন) সকালে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। অন্যদিকে, তুলনামূলকভাবে স্বস্তিদায়ক অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা, যার অবস্থান ৪৬তম।

বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, সকাল ৮টা ৪২ মিনিটে লাহোরের এয়ার কোয়ালিটি ইনডেক্স (এএকিউআই) ছিল ১৬২। এই স্কোর অনুযায়ী শহরটির বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

একই সময়ে ঢাকার এএকিউআই ছিল ৬৪, যা ‘মাঝারি’ বা ‘সহনীয়’ মানের বায়ু নির্দেশ করে। বিশ্বের ১২৫টি শহরের তালিকায় এ অবস্থান পেয়েছে ঢাকা।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, এএকিউআই ০ থেকে ৫০ হলে বায়ুর মান ভালো, ৫১ থেকে ১০০ হলে মাঝারি, ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

এছাড়া, ২০১ থেকে ৩০০ স্কোরকে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বায়ুমান হিসেবে ধরা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.