leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

তেলের দাম বাড়ার প্রভাবে কমল স্বর্ণের দাম

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ২৮ বার পঠিত

মধ্যপ্রাচ্যে অচলঅবস্থা বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। এর প্রভাবে মূল্যস্ফীতি ও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সম্ভাব্য সুদের হার বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। আর এসব কিছুর প্রভাব পড়েছে আন্তর্জাতিক স্বর্ণের বাজারে।

বুধবার (২২ জুলাই) দুই সপ্তাহের সর্বোচ্চ অবস্থানে ওঠার পর আজ বৃহস্পতিবার স্পট গোল্ডের দাম ০.৬ শতাংশ কমেছে। এতে প্রতি আউন্স ৪,১০৩.৩৯ ডলারে নেমে আসে। আগের দিন এটি ৪,১৬৫.৮৭ ডলারে পৌঁছেছিল, যা ৭ জুলাইয়ের পর সর্বোচ্চ ছিল। একই সঙ্গে আগস্ট ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণ ফিউচার ১.১ শতাংশ কমে ৪,১০৬.৪০ ডলারে দাঁড়িয়েছে।=

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের ইরান ও ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে নতুন হামলা এবং লোহিত সাগরে তেলবাহী জাহাজে হামলার ঘটনায় তেলের দাম ছয় সপ্তাহের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এতে মূল্যস্ফীতি বাড়ার শঙ্কা জোরালো হয়েছে।

ইন্ডাসইন্ড সিকিউরিটিজের সিনিয়র রিসার্চ অ্যানালিস্ট জিগার ত্রিবেদী বলেন, তেলের দাম বৃদ্ধি মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে এবং ফেড সুদের হার বাড়াতে পারে—এমন প্রত্যাশা স্বর্ণের দামের ওপর চাপ সৃষ্টি করছে।

আগামী সপ্তাহে ফেডের নীতিনির্ধারণী বৈঠকে সুদের হার অপরিবর্তিত থাকতে পারে বলে বাজারে ধারণা থাকলেও, চলতি বছরের শেষ নাগাদ অন্তত একবার সুদের হার বাড়ানোর সম্ভাবনা রয়েছে। সিএমই ফেডওয়াচ টুল অনুযায়ী, সেপ্টেম্বরে সুদের হার বাড়ানোর সম্ভাবনা বর্তমানে ৭৭ শতাংশ।

স্বর্ণের পাশাপাশি মূল্যবান ধাতুগুলোর মধ্যেও দরপতন দেখা গেছে। স্পট সিলভারের দাম ১.৩ শতাংশ, প্লাটিনামের দাম ১ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম ১.২ শতাংশ কমেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.