leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন নেত্রকোণার রেজায়ে রাব্বী

  • আপডেট সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৪৫ বার পঠিত

শরীফুল ইসলাম

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ শাখার নবগঠিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছেন নেত্রকোণা সদর উপজেলার সন্তান মো. রেজায়ে রাব্বী। বর্তমানে তিনি পাইওনিয়ার ডেন্টাল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী।

দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতিতে সক্রিয় ভূমিকা, সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বগুণের কারণে রাব্বীকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় নেতাকর্মী ও তাঁর শুভাকাঙ্ক্ষীরা।

রাব্বীর নতুন দায়িত্ব পাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর নেত্রকোণা ও তাঁর ক্যাম্পাসে রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনসংশ্লিষ্টদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় নেতাকর্মী, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক মো. রেজায়ে রাব্বী বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা আমার জন্য সম্মানের পাশাপাশি বড় একটি দায়িত্ব ও অঙ্গীকার। সততা, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করব।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ও যৌক্তিক দাবিতে সবসময় সোচ্চার থাকব। বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে কাজ করব। সংগঠনের প্রতিটি সহযোদ্ধাকে সঙ্গে নিয়ে ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক শক্তি বাড়ানোই হবে আমার লক্ষ্য। সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা নিয়ে আগামীর পথচলায় এগিয়ে যেতে চাই।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.