leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

ইউনূস-তারেক বৈঠকে সন্তুষ্ট উপদেষ্টা পরিষদ: রিজওয়ানা

  • আপডেট সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৩০ বার পঠিত

লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট বলে জানিয়েছেন, বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।রবিবার (১৫ জুন) ঈদের পর সচিবালয়ে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রেজওয়ানা হাসান জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট। এ নিয়ে কোন রাজনৈতিক দলের কিছু বলার থাকলে প্রধান উপদেষ্টাকে জানাতে হবে।

পরিবেশ উপদেষ্টা বলেন, যেকোনো ধরনের সমস্যাই সংলাপের মধ্য দিয়ে সমাধান হয়। এসময় উপস্থিত ছিলেন আরও তিন উপদেষ্টা।

সড়ক পরিবহন ও বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির বলেন, এবার ঈদের আগে দুইদিন ছুটি এবং ফিটনেস বিহীন গাড়ির জন্য ঈদে বাড়ি যাওয়ার পথে যানজট হয়েছে। ফিটনেস বিহীন যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।

মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এইচ মুর্শিদ জানান, নারী নির্যাতন দমনে সরকার দৃশ্যমান কিছু নীতিগত সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এটি কার্যকর হলে দেশে নারী নির্যাতন কিছুটা হলেও কমবে।

মৎস ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, পর্যাপ্ত দেশীয় গরু দিয়েই কোরবানি হয়েছে এবার। যত সংখ্যক কোরবানি হয়েছে, তার চেয়ে অনেক বেশি পশু প্রস্তুত ছিল। এ বছর রাজনৈতিক কোরবানি হয়নি, তাই ঈদে বড় গরু কম বিক্রি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.