leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

শ্রীলঙ্কাকে ৯–১ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ

  • আপডেট সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৪১ বার পঠিত

সাফ অনূর্ধ্ব–২০ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৯–১ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। শুক্রবার (১১ জুলাই) ঢাকার কিংস অ্যারেনায় ম্যাচের প্রথম মিনিট থেকে দাপট দেখিয়ে গোল উৎসব করেছে মেয়েরা। বাংলাদেশ ৯ গোলের ছয়টিই করেছে ম্যাচের দ্বিতীয়ার্ধে।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় বাংলাদেশ। দ্বিতীয় মিনিটেই ফ্রি-কিক থেকে অসাধারণ এক গোল করে স্বাগতিক দলকে এগিয়ে দেন স্বপ্না রানী। চতুর্থ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে ঢুকে ব্যবধান দ্বিগুণ করেন মুনকি আক্তার। ২০ মিনিটে আরও একটি সুযোগ পেয়েছিলেন মুনকি, কিন্তু তার শট পোস্টে লেগে ফিরে আসে।

২৯ মিনিটে স্বপ্নার দুর্দান্ত এক ক্রসে মাথা ছোঁয়াতে ব্যর্থ হন সাগরিকা। পরের মিনিটেই বক্সের ভেতর থেকে তার নেওয়া শটটি ঠেকিয়ে দেন লঙ্কান গোলরক্ষক থারুশিকা দোদামগোদাগে। অধিনায়ক আফঈদা খন্দকারও গোলের সুযোগ পেয়েছিলেন, কিন্তু ৩১ মিনিটে থারুশিকাকে পরাস্ত করতে পারেননি তিনিও।

৩৩ মিনিটে উমেলা মারমার নিখুঁত পাসেও গোল পাননি সাগরিকা। তবে ৩৭ মিনিটে ঠিকই গোলের দেখা পান এই ফরোয়ার্ড। শিখার ক্রস ঠেকাতে এগিয়ে আসেন লঙ্কান গোলরক্ষক থারুশিকা, কিন্তু তার পায়ের ফাঁক গলে বল চলে যায় সাগরিকার কাছে। সামনে ফাঁকা জাল, আর সেখানে বল পাঠাতে ভুল করেননি তিনি। ৩-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। শুরুতেই সাগরিকার কাটব্যাকে গোলমুখে থাকা মুনকি নিখুঁত ট্যাপে জালের ঠিকানা খুঁজে নেন। এরপরই অধিনায়ক আফঈদাকে তুলে রুমা আক্তারকে মাঠে নামান কোচ পিটার বাটলার।

৫০তম মিনিটে বাঁ দিক থেকে আসা একটি ক্রস দারুণ প্লেসিং শটে জালে জড়ান সিনহা জাহান শিখা। বড় জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে যায় স্বাগতিকরা।

৫৩ মিনিটে একক প্রচেষ্টায় বক্সে ঢুকে নিচু শটে ব্যবধান বাড়ান সাগরিকা। পাঁচ মিনিট পর পুজার কাটব্যাকে প্লেসিং শটে হ্যাটট্রিক পূরণ করেন এই ফর্মে থাকা ফরোয়ার্ড। এরপরই সাগরিকাকে তুলে মাঠে নামানো হয় তৃষ্ণা রানীকে।

৮৩ মিনিটে রুপা দলের হয়ে অষ্টম গোলটি করেন। এর আগে ৭২ মিনিটে বন্যার শট ক্রসবারে লেগে ফিরে আসে। একটু পর মুনকিকে তুলে কানন রানীকে মাঠে নামানো হয়।

৮৫তম মিনিটে বক্সের জটলার ভেতর থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন রুপা।

উল্লেখ্য, সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে স্বাগতিক বাংলাদেশের সঙ্গে টুর্নামেন্টে খেলছে শ্রীলঙ্কা, নেপাল ও ভুটান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.