leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

হামজার অ্যাসিস্টে রাকিবের গোল, ব্যবধান কমাল বাংলাদেশ

  • আপডেট সময় : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৩৮ বার পঠিত

প্রথমার্ধ শেষে সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে ছিল বাংলাদেশ। যদিও দুই দলই লড়েছে সমান তালে। তবে বিরতির পর শুরুটা ছিল বাংলাদেশের জন্য নড়বড়ে। সেই সুবাদে সিঙ্গাপুরের কাছে তারা আরও একটি গোল হজম করে। ৫৮ মিনিটের সেই গোলটা বাংলাদেশ শোধ করেছে ৬৭ মিনিটে এসে।

বাংলাদেশ গোল পরিশোধ করে রাকিবের নেওয়া শটে। যা সিঙ্গাপুরের গোলরক্ষক গ্রিপ করতে পারেননি। তার পায়ের নিচ দিয়ে বল জালে প্রবেশ করে। যদিও সেটি ঠিক গোল হওয়ার মতো আক্রমণ কিংবা শট ছিল না। সিঙ্গাপুরের গোলরক্ষকের ভুলে এবং ডিফেন্ডারদের নিষ্ক্রিয়তায় বাংলাদেশ গোল পেল। একইসঙ্গে আভাস দিলো ম্যাচে ফেরার।

গোল পাওয়ার পর বাংলাদেশের খেলা উজ্জীবিত হওয়ার পাশাপাশি গ্যালারিতেও উল্লাসের জোয়ার নামে। ওই সময়ে টানা কয়েকটি আক্রমণ করে বাংলাদেশ। এর আগে স্বাগতিকরা দ্বিতীয় গোল হজমের আগে মাঝমাঠ থেকে জোরালো শট ঠেকিয়েই দিয়েছিলেন মিতুল মারমা। এরপর রিবাউন্ডে আসা বলটা জালে পাঠান ইখসান ফান্দি।

এর আগে প্রথমার্ধের ৪৪ মিনিটের গোলে প্রথম লিড নেয় সিঙ্গাপুর। বাংলাদেশের গোলরক্ষক মিতুল পোস্ট থেকে বেরিয়ে এসে বলের লাগাল পেলেও পুরোপুরি গ্রিপ করতে পারেননি। জর্ডান এমবইয়ের হেডে বল পান হারিস স্টুয়ার্ট। তার বাড়ানো বল বাংলাদেশের জালে ঠেলে দেন সং উই ইয়ান। সিঙ্গাপুরের দুই ফুটবলারের পা ঘুরলেও বাংলাদেশের গোলরক্ষক পোস্টে ফিরতে পারেননি। হামজা চৌধুরি গোল লাইন ক্লিয়ারের চেষ্টা করেছিলেন। গোললাইন ক্রস করার পর তার পায়ে লেগেই বল আরও ভেতরে প্রবেশ করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.