leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৮০ বার পঠিত

ঢাকা বিভাগসহ সারাদেশে আজ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ।আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজকের দিনজুড়ে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।

বৃহস্পতিবার (১২ জুন) সকাল ৬টায় প্রকাশিত ১২ ঘণ্টার বিশেষ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। যদিও গরমের মাত্রা কিছুটা কমতে পারে, তবে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় গরমের অস্বস্তি থেকেই যাবে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশে বর্ষা মৌসুম শুরুর অপেক্ষায় রয়েছে। তবে এখনো মৌসুমি বায়ু পুরোপুরি সক্রিয় হয়নি। দক্ষিণাঞ্চলের কিছু এলাকায় মৌসুমি বায়ুর প্রভাব দেখা দিলেও রাজধানী এলাকায় তা পৌঁছায়নি।

সংস্থাটি জানিয়েছে, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে, সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

এছাড়া টাঙ্গাইল, ময়মনসিংহ, মৌলভীবাজার, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, বাগেরহাট, যশোর, কুষ্টিয়া এবং চুয়াডাঙ্গা জেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

এতে আরও বলা হয়েছে, আজকের দিনের ঢাকার তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আর আজ ভোর ৬টায় ঢাকায় রেকর্ড করা তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.