leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

কেএমপি কমিশনারের পদত্যাগ দাবিতে প্রেস সচিব অবরুদ্ধ

  • আপডেট সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ২১ বার পঠিত

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মো. জুলফিকার আলী হায়দারের পদত্যাগের দাবিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলমকে খুলনা প্রেস ক্লাবে অবরুদ্ধ করে রেখেছে আন্দোলনকারীরা।

শনিবার (২৮ জুন) বিকেলে প্রেস সচিব সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে খুলনা প্রেস ক্লাবে এলে এ ঘটনার সূত্রপাত ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রেস সচিব ক্লাবে প্রবেশ করার কিছুক্ষণ পরই আন্দোলনকারীরা ক্লাব ভবনে উপস্থিত হয়ে তাকে ঘিরে ফেলেন এবং কমিশনারের পদত্যাগ না হওয়া পর্যন্ত সেখান থেকে তাকে বের হতে না দেওয়ার ঘোষণা দেন।

আন্দোলনকারীদের অভিযোগ, কেএমপি কমিশনার মো. জুলফিকার আলী হায়দার আইন শৃঙ্খলার পরিস্থিতি চরম নাজুক পর্যায়ে রয়েছে। প্রতিদিনই খুলনায় খুনের ঘটে চলেছে। কিন্তু এখনো কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

এই পরিস্থিতিতে খুলনা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ প্রেস সচিব ও আন্দোলনকারীদের মধ্যে আলোচনার উদ্যোগ নেন। তবে আন্দোলনকারীরা প্রেস ক্লাব নেতাদের আলোচনার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন এবং স্পষ্ট জানিয়ে দেন যে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা অবস্থান ছাড়বেন না।

পরিস্থিতি শান্ত রাখতে প্রেস সচিব মো. শফিকুল আলম বলেন, “আমি বিষয়টি গুরুত্ব সহকারে প্রধান উপদেষ্টাকে জানাব।শেষ খবর পাওয়া পর্যন্ত প্রেস ক্লাব ভবনের ভেতরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছিল এবং আন্দোলনকারীরা অবস্থান অব্যাহত রেখেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.