leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

কাউকে নির্বাচিত করা আমাদের কাজ না: জ্বালানি উপদেষ্টা

  • আপডেট সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৭৩ বার পঠিত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, কাউকে নির্বাচিত করা আমাদের কাজ না। যারা নির্বাচিত হবে তাদের সঙ্গেই আমাদের কাজ করতে হবে। তিনি বলেন, নির্বাচনকালীন পক্ষপাতিত্ব করলে সাবেক সিইসি নুরুল হুদার মতো কঠিন পরিণতি ভোগ করতে হবে।

শনিবার (৫ জুলাই) সকালে জামালপুর জেলা প্রশাসন ও জেলার সরকারি কর্মকর্তা এবং অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

জ্বালানি উপদেষ্টা বলেন, গ্যাস ও কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে খরচ বেশি হচ্ছে তাই সরকার নবায়নযোগ্য জ্বালানি হিসেবে সোলার বিদ্যুৎ উৎপাদনে জোর দিয়ে কাজ করছে।

জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক হাসিনা বেগমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফজলুল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুনসহ আরো অনেকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.