leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

  • আপডেট সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৬২ বার পঠিত

ক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের অভিযোগে ৩৯ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। শনিবার (২ আগস্ট) সকালে সামরিক বিমান সি-১৭ এ করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা।

শনিবার (২ আগস্ট) ইমিগ্রেশন পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে দেশটি থেকে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার করা হয়। যারই ধারাবাহিকতায় বাংলাদেশি অবৈধ অভিবাসীদেরও ফেরত পাঠাতে শুরু করে যুক্তরাষ্ট্র। দফায় দফায় এখন পর্যন্ত একশরও বেশি বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। এ দফায় নতুন করে আরও ৬১ বাংলাদেশিকে ফেরত পাঠানো হচ্ছে।

ওয়াশিংটনের একটি সূত্র কালবেলাকে জানায়, ফেরত পাঠানো বাংলাদেশিদের মধ্যে কয়েকজনের নাগরিকত্ব যাচাই ও নথিপত্র জটিলতা রয়েছে। যাদের এ ধরনের সমস্যা রয়েছে তাদের দেশে ফিরতে ভোগান্তি হচ্ছে কিছুটা। এর আগে যারা ফিরেছেন তাদের কেউ কেউ কমার্শিয়াল ফ্লাইটেও এসেছেন, তবে এ দফায় যাদের ফেরত পাঠানো হচ্ছে তাদের সবাই আসছেন যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমানে।

ফেরত পাঠানোদের নাগরিকত্ব যাচাই ও নথি জটিলতা: বাংলাদেশ সরকারের সহযোগিতায় আটক ব্যক্তিদের পরিচয় ও নাগরিকত্ব যাচাই করে ফেরত পাঠানো হচ্ছে। এক্ষেত্রে যাদের বৈধ পাসপোর্ট রয়েছে, তাদের দ্রুত ফেরত পাঠানো হচ্ছে। মেয়াদোত্তীর্ণ পাসপোর্টধারীদের জন্য বাংলাদেশ মিশন থেকে একমুখী ট্রাভেল পারমিট (TP) ইস্যু করা হচ্ছে। আর যাদের কোনো পরিচয়পত্র নেই, তাদের নাগরিকত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নিশ্চিত করে TP দেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.