leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

চট্টগ্রামে বিএনপির হেভিওয়েট-হেভিওয়েটের লড়াই

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৩২ বার পঠিত

চট্টগ্রাম এক সময় বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে চট্টগ্রামের আসনগুলোতে ধারাবাহিক ভালো ফল করেছে বিএনপি। ত্রয়োদশ সংসদ নির্বাচনেও চট্টগ্রামে জমে উঠছে ভোটের লড়াই। এবার বেশ কয়েকটি আসনে বিএনপির হেভিওয়েট নেতারা মনোনয়ন প্রত্যাশী। কোনো কোনো আসনে বিএনপির একাধিক হেভিওয়েট নেতা নির্বাচনি লড়াইয়ে সামিল হতে চান। 

তবে দলীয় প্রার্থিতা ঘোষণায় এগিয়ে রয়েছে জামায়াতে ইসলামী। দলটি ইতিমধ্যেই চট্টগ্রামের ১৬টি আসনে একজন করে প্রার্থীর নাম ঘোষণা দিয়েছে। প্রার্থীরা যাচ্ছেন জনগণের দ্বারে দ্বারে। মাঠে প্রস্তুতির কাজ শুরু করে দিয়েছেন তারা। 

চট্টগ্রামের ১৬টি আসনের প্রতিটিতে ৬-৭ জন করে শতাধিক বিএনপি নেতা মনোনয়নের জন্য দৌড়ঝাঁপ করছেন। ফেসবুকসহ নানা মাধ্যমে নিজ নিজ এলাকায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসাবে ঘোষণা দিচ্ছেন। এদের মধ্যে অতি তরুণ, ‘আগন্তুক’ বা গত ১৬ বছর মাঠে ছিলেন না—এমন অনেক সাবেক এমপি ও নেতা এখন সরব। ভিআইপি প্রার্থীদের আসনেও মনোনয়ন চাওয়ার দুঃসাহস দেখাচ্ছেন দলের ওয়ার্ড বা থানা পর্যায়ের নেতারাও।

বিশেষ করে ৫ টি আসনে হেভিওয়েট হেভিওয়েট লড়াই জমে উঠেছে। সেগুলো হচ্ছে—চট্টগ্রাম ২, চট্টগ্রাম-৫, চট্টগ্রাম-৬, চট্টগ্রাম-৯ ও চট্টগ্রাম-১০। এই আসনগুলো একজনকে মনোনয়ন দিলে অপর হেভিওয়েট বাদ পড়বেন। 

চট্টগ্রামের আসনগুলোতে বিএনপির প্রস্তুতি বিষয়ে দলটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন যুগান্তরকে বলেন, চট্টগ্রামের প্রতি আসনেই এক বা একাধিক যোগ্য নেতা রয়েছেন। অক্টোবরের মাঝামাঝি বা শেষের দিকে প্রতিটি সংসদীয় আসনে বিএনপির প্রার্থীদের সবুজ সংকেত দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 

চট্টগ্রাম-১ (মীরসরাই): এই আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে রয়েছেন উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী, ক্লিফটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমডিএম মহিউদ্দিন চৌধুরী, বড়তাকিয়া গ্রুপের কর্ণধার ও কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের প্রেসিডিয়াম সদস্য মনিরুল ইসলাম ইউসুফ, বিএনপি চেয়ারপারসনের সাবেক নিরাপত্তা উপদেষ্টা মরহুম জেডএ খানের ছেলে বিএনপি নেতা জিয়াদ আমিন খান, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিম, উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন চেয়ারম্যান (বর্তমানে বহিষ্কৃত)।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.