leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

চান্দিনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

  • আপডেট সময় : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৬২ বার পঠিত

‘নিরাপদ সড়ক চাই—জীবনের অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চান্দিনায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫।

বুধবার (২২ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার মাধাইয়া বাসস্ট্যান্ড এলাকায় র‌্যালি ও সচেতনতামূলক লিফলেট বিতরণের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানের আয়োজন করে চান্দিনা উপজেলা প্রশাসন ও সামাজিক সংগঠন ‘সোসাইটি ফর দ্য প্রিভেনশন অব এক্সিডেন্টস’ (এসপিএ)। কর্মসূচিতে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হক, এসপিএ’র চেয়ারম্যান কাজী আব্দুর রাজ্জাক রাশেদ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ট্রেজারার কাজী তানভীর আহমেদ, উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক কাজী কাউছার উদ্দিন, মো. আব্দুল লতিফ ও ইকরামুল্লাহ আসাদুজ্জামান শান্তসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

এছাড়াও উপস্থিত ছিলেন একতা ও সততা ট্রান্সপোর্টের পরিচালক কেএম জামাল, মো. কামাল মুন্সীসহ স্থানীয় পরিবহন শ্রমিক ও ব্যবসায়ীরা।

কর্মসূচিতে চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে মাইকিং এবং লিফলেট বিতরণের মাধ্যমে নিরাপদ সড়ক আইন, যানবাহন চালনার নিয়ম, ও দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়। বক্তারা বলেন, সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে হলে চালক, যাত্রী ও পথচারী—সবারই আইন মেনে চলা জরুরি। সচেতনতার মাধ্যমে সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.