leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

জনগণই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে: সালাহউদ্দিন

  • আপডেট সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৩৩ বার পঠিত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, অনেক অপেক্ষার পর স্বাধীনভাবে ও উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পেতে যাচ্ছে জনগণ। তাই এবার জনগণই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে। জনগণই ভোট পাহারা দেবে।

সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীতে এক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তিনি।

গোলটেবিল বৈঠকে সালাহউদ্দিন আহমদ বলেন, অবশ্যই নির্বাচনে রাজনৈতিক দল ও জনগণই প্রধান অংশীজন। নির্বাচন কমিশন শুধু নির্বাচন পরিচালনা করে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনশৃঙ্খলা দেখে এবং সরকারের স্বাভাবিক দায়িত্ব থাকে। আগামী নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করার জন্য সবাই প্রতিশ্রুতিবদ্ধ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.