leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

ধানের শীষে ভোট চেয়ে খাগড়াছড়িতে লিফলেট বিতরণ

  • আপডেট সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১১২ বার পঠিত

ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেছেন বেলছড়ি ইউনিয়নের মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রেহানা বেগম

খাগড়াছড়ি : বিএনপির ৩১ দফা বাস্তবায়ন এবং ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেছেন বেলছড়ি ইউনিয়নের মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রেহানা বেগম।

সোমবার ( ৩ নভেম্বর) বিকেলে বেলছড়ি এলাকায় তিনি এ লিফলেট বিতরণ করেন। এসময় তিনি জনগণের প্রতি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

উপজেলা ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

রেহানা বেগম বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০২৩ সালের ১৩ জুলাই রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের যে ৩১ দফা ঘোষণা করেছিলেন, সেই দফাগুলোর মূল লক্ষ্য একটি নতুন বাংলাদেশ গঠন। আমরা সেই ৩১ দফা বাস্তবায়নের জন্য মানুষের দ্বারে দ্বারে গিয়েছি, মানুষকে বুঝিয়েছি কীভাবে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া যায়’।

আশা করি, সবাই ধানের শীষে ভোট দিয়ে সেই পরিবর্তনের অংশ হবেন-বলেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.