leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

রাজবাড়ী পাংশায কৃষক হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ড

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ২৩ বার পঠিত

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর পাংশায় জমি নিয়ে বিরোধের জেরে কৃষক আব্দুস ছাত্তার মৃধা হত্যা মামলায় ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। সোমবার (১০ নভেম্বর) দুপুরে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ অশোক কুমার সাহা এ রায় ঘোষণা করেন।


যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলো, সাঈদ মৃধা, মনিরুল শেখ, আশরাফুল শেখ, আশরাফ শেখ, আছাদ শেখ, ফিলু মৃধা, তোফাজ্জেল ওরফে তোফা, মাহাতাব শেখ, ঠান্ডু ও মিরাজ মৃধা। একই মামলায় আসামি শেফালী খাতুন, ছনেতা খাতুন ও হালিমা খাতুনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।


মামলার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৬ জুন সকালে পাংশা উপজেলার জাগির মালঞ্চি গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কৃষক আব্দুস ছাত্তার মৃধাকে জবাই করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী রাশিদা পারভীন বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন।


রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আব্দুর রাজ্জাক বলেন, “স্বাক্ষ্য-প্রমাণ শেষে আদালত ১০ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা করে জরিমানা এবং ৩ জনকে খালাস দিয়েছেন। রায়ের সময় দুই আসামি পলাতক ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.