leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

খালেদা জিয়াকে শেষ করে গণতন্ত্রকে শেষ করার চক্রান্ত চলছে’ – ভ. আসাদুজ্জামান রিপন

  • আপডেট সময় : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৬ বার পঠিত

 

রাজ্জাক সুমন মুন্সিগঞ্জ প্রতিনিধি

বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. আসাদুজ্জামান রিপন বলেছেন, বেগম খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে ও শারীরিকভাবে নিশ্চিহ্ন করার মাধ্যমে দেশের গণতন্ত্রকে চিরতরে শেষ করার গভীর ষড়যন্ত্র চলছে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ধরে এই চক্রান্ত করে আসছে।
শুক্রবার লৌহজং সরকারি কলেজ মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত গণমোনাজাতপূর্ব আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মুন্সীগঞ্জ-২ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি পরে বিশাল জনসমুদ্রে পরিণত হয়।
ডা. রিপন বলেন, “যখন নির্বাচন নিয়ে জাতির মনে উদ্বেগ-উৎকণ্ঠা তৈরি হয়েছে, ঠিক তখনই দেশনেত্রীর গুরুতর অসুস্থতা সবাইকে আরও বেশি চিন্তিত করে তুলেছে। এটা কাকতালীয় নয়, এর পেছনে সুনির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য আছে।”
তিনি বলেন, “খালেদা জিয়া ছাড়া বাংলাদেশে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা সম্ভব নয়। তাই তাঁকে বাঁচিয়ে রাখা মানে গণতন্ত্রকে বাঁচিয়ে রাখা।”
সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মহসিন মিয়া। সঞ্চালনা করেন আতাউর রহমান খান। উপস্থিত ছিলেন মোশারফ হোসেন নসু, সোলায়মান তপু, বায়েজিদ হোসেন প্রমুখ।
কর্মসূচির শেষে ডা. রিপনের নেতৃত্বে লাখো মানুষের অংশগ্রহণে খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণমোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে আবেগাপ্লুত হয়ে পড়েন উপস্থিত সবাই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.