leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

শরিফ ওসমান হাদী হত্যাকাণ্ড ও ফ্যাসিবাদী পুনর্বাসনের অংশ: ১৮ ছাত্রসংগঠনের বিবৃতি

  • আপডেট সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৪৬ বার পঠিত
জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম যোদ্ধা ও সংগঠক শরিফ ওসমান বিন হাদী হ/ত্যা/কাণ্ডকে ফ্যা/সিবাদী শক্তির রাজনৈতিক পুনর্বাসনের অংশ হিসেবে পরিকল্পিত ঘটনা বলে অভিযোগ করেছে সম্মিলিত ১৮ ছাত্রসংগঠন। মঙ্গলবার দেওয়া এক যৌথ বিবৃতিতে সংগঠনগুলো জানায়, গণতান্ত্রিক আন্দোলন দমন ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধ্বংস করতেই এই হ/ত্যা/কাণ্ড সংঘটিত হয়েছে। তাদের মতে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং দেশি-বিদেশি ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তির সুসংগঠিত ষড়যন্ত্রের ধারাবাহিক বহিঃপ্রকাশ।
বিবৃতিতে বলা হয়, হ/ত্যা/কাণ্ডের পর দীর্ঘ সময় পার হলেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি নেই, যা বিচারহীনতার সংস্কৃতিকে আরও উৎসাহিত করছে। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাষ্ট্রযন্ত্রের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। সংগঠনগুলোর দাবি, এই হত্যার মাধ্যমে মূলত জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব পর্যায়ে আঘাত হানা হয়েছে।
যৌথ বিবৃতিতে ছয় দফা দাবি জানিয়ে বলা হয়, শরিফ ওসমান বিন হাদী হ/ত্যা/কাণ্ডে জড়িত সকলকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বকে সর্বোচ্চ রাষ্ট্রীয় নিরাপত্তা দিতে হবে এবং ভারতীয় প্রশ্রয়ে গড়ে ওঠা ফ্যাসিবাদী শক্তির মূল হোতা ও দেশীয় দোসরদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। একই সঙ্গে ফ্যাসিবাদী শক্তির আর্থিক উৎস ও অবৈধ সম্পদ বাজেয়াপ্ত, প্রশাসন ও গণমাধ্যমে লুকিয়ে থাকা ফ্যাসিবাদী এজেন্ডা বাস্তবায়নকারীদের আইনের আওতায় আনা এবং অ/বৈধ অ/স্ত্র উদ্ধারে সাঁড়াশি অভিযান পরিচালনার দাবি জানানো হয়।
যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেন:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম,
ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মুনতাহির আহমেদ,
জাগপা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান ফারুকী,
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সভাপতি মুহাম্মদ রাইহান আলী,
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি নাজমুল হাসান,
জাতীয় ছাত্র সমাজের সভাপতি কাজী ফরহাদ আহমেদ,
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সভাপতি আব্দুল আজিজ,
বাংলাদেশ ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মোঃ মিলন,
জাতীয় ছাত্র পরিষদের সভাপতি মোশাররফ হোসেন,
গণতান্ত্রিক ছাত্রদল (এডিপি)-এর সভাপতি মেহেদী হাসান মাহমুদ,
বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের সভাপতি আবু দারদা,
বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের সভাপতি বি এম আমির জিহাদী,
নাগরিক ছাত্র ঐক্যের আহ্বায়ক মোহাম্মদ ফজলে রাব্বি,
বাংলাদেশ ছাত্রপক্ষের সভাপতি মোহাম্মদ প্রিন্স আল আমিন,
রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি নাসিমা ইসলাম, বাংলাদেশ সুন্নী ফেডারেশনের সভাপতি মোহাম্মদ নূর জামাল,
ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি খালেদ মাহমুদ
বাংলাদেশ ছাত্র মিশন এর সভাপতি মোঃ নিয়ামুল ইসলাম সিয়াম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.