leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

বিএনপির সব পরিকল্পনা এ দেশের মানুষকে কেন্দ্র করেই: সালাহউদ্দিন

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৩৭ বার পঠিত

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য কক্সবাজার-১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপির যা কিছু পরিকল্পনা, রাষ্ট্রভাবনা সবকিছুই এ দেশের মানুষকে কেন্দ্র করেই। আসুন সবাই মিলে সারা দেশে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করি। বিএনপি ক্ষমতায় গেলে এমন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করবে যেটা ছিল শহীদদের প্রত্যাশা এবং এ দেশের মানুষের আকাঙ্ক্ষা।

ষষ্ঠ দিনের মতো মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের খিলছাদক এলাকায় গণসংযোগকালে আবাল-বৃদ্ধ-বনিতা সালাহউদ্দিন আহমদকে এক নজর দেখার জন্য রাস্তায় চলে আসেন। তার আগমনে চারিদিকে মিছিলে, মিছিলে যেন উৎসবের আমেজ বিরাজ করে। অনেকে ফুলের মালা, ফুলের পাপড়ি কেউ আবার দুহাত নেড়ে সালাহউদ্দিন আহমদকে শুভেচ্ছা জানান৷

সালাহউদ্দিন আহমদও সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন শুভেচ্ছা জানান এবং ধানের শীষে ভোট চান।

খিলছাদক স্টেশনে নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণের ভাগ্য উন্নয়ন গণতন্ত্রকে শক্তিশালী ও জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের প্রত্যাশা পূরণে ধানের শীষে ভোট দিন।

স্থানীয় ইউনিয়ন বিএনপি আয়োজিত এ পথসভায় সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করলে দেশের মানুষ দেশের শক্তিকে পাবে কারণ বিএনপি এদেশের মানুষের রাজনৈতিক দল।

এ সময় চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.