leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

একদিনের ব্যবধানে আবারও কমেছে স্বর্ণের দাম, ভরিতে কত?

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১২ বার পঠিত

দেশের বাজারে ভ্যাটসহ স্বর্ণালঙ্কারে দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে স্বর্ণের নতুন দাম প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

মঙ্গলবার (৩০ জুন) এক বিজ্ঞপ্তিতে এই কথা জানায় বাজুস। নতুন এ দাম কার্যকর হবে এদিন সকাল ১০টা থেকে।

এতে বলা হয়, বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সর্বসম্মতিক্রমে স্বর্ণালঙ্কারের ভ্যাটসহ দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দামে, দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম এখন থেকে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.