module:1facing:0; ?hw-remosaic: 0; ?touch: (-1.0, -1.0); ?modeInfo: ; ?sceneMode: LLHDR; ?cct_value: 6285; ?AI_Scene: (-1, -1); ?aec_lux: 270.04022; ?hist255: 0.0; ?hist252~255: 0.0; ?hist0~15: 0.0; ?module:1facing:0;
hw-remosaic: 0;
touch: (-1.0, -1.0);
modeInfo: ;
sceneMode: LLHDR;
cct_value: 6285;
AI_Scene: (-1, -1);
aec_lux: 270.04022;
hist255: 0.0;
hist252~255: 0.0;
hist0~15: 0.0;

বায়ুদূষণের দিক থেকে বুধবার (১ জুলাই) বিশ্বের শহরগুলোর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি। এদিকে বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে ১৩তম অবস্থানে। সকাল ৮টা ৩৮ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সর্বশেষ সূচকে এ তথ্য উঠে এসেছে।
স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর ন ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
সে হিসেবে লাহোরের দূষণ স্কোর ১৭১ এর অর্থ সেখানকার বাতাস অস্বাস্থ্যকর। দিল্লির দূষণ স্কোর ১৫২ এর অর্থ সেখানকার বাতাসও অস্বাস্থ্যকর।
ঢাকার স্কোর ৯৩ এর অর্থ এখানকার বাতাস আজও মাঝারি বা সহনীয় পর্যায়ে রয়েছে।