leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

চার আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা

  • আপডেট সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৯ বার পঠিত

আর্থিক খাতে সুশাসন ও জবাবদিহিতা পুনঃপ্রতিষ্ঠা এবং আমানতকারী ও অন্যান্য পাওনাদারের স্বার্থ রক্ষায় চারটি আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর (নন-ভায়েবল) ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোকে রেজল্যুশনের আওতায় এনে প্রশাসক নিয়োগের মাধ্যমে কার্যক্রম শুরু করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক আজ রোববার (৯ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

 

অকার্যকর ঘোষণা করা প্রতিষ্ঠানগুলো হলো—আভিভা ফাইন্যান্স লিমিটেড, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড।

 

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬-এর আওতায় এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, সুশাসন নিশ্চিত করা এবং আর্থিক খাতের প্রতি সাধারণ মানুষের আস্থা পুনরুদ্ধার করাই এ উদ্যোগের মূল লক

 

কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের পর এসব প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা এবং ভবিষ্যতে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় প্রতিষ্ঠানগুলোর আর্থিক অবস্থার গুরুতর দুর্বলতা উঠে আসে। এর ভিত্তিতেই চার প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা করে রেজল্যুশন কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানগুলোর বড় ধরনের মূলধন ঘাটতি রয়েছে। একই সঙ্গে শ্রেণিকৃত ঋণ ও বিনিয়োগের পরিমাণও বেশি। ফলে এসব প্রতিষ্ঠানের সম্পদের মান নিয়ে বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। পাশাপাশি তারল্য সংরক্ষণে ব্যর্থতা এবং আয়ক্ষমতার অবনতিও তাদের আর্থিক দুর্বলতার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

 

এ ছাড়া আমানতকারী ও অন্যান্য পাওনাদারের দায় পরিশোধে প্রতিষ্ঠানগুলোর অক্ষমতার বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে। অর্থাৎ স্বাভাবিক কার্যক্রম চালিয়ে প্রতিষ্ঠানগুলোর পক্ষে নিজেদের আর্থিক দায় পরিশোধ করা কঠিন হয়ে পড়েছে।

 

এ পরিস্থিতিতে প্রতিষ্ঠানগুলোকে স্বাভাবিক ব্যবস্থাপনার মাধ্যমে চালিয়ে যাওয়ার পরিবর্তে রেজল্যুশন প্রক্রিয়ায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে সমস্যাগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর সম্পদ, দায়, ব্যবস্থাপনা ও আর্থিক কার্যক্রমের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

রেজল্যুশন কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশাসক (অ্যাডমিনিস্ট্রেটর) এবং সহযোগী প্রশাসক (অ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা প্রতিষ্ঠানগুলোর প্রশাসন, ব্যবস্থাপনা এবং রেজল্যুশন কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.