leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

ফিফার ঘুসকাণ্ডে নতুন মোড়, বিস্ফোরক স্বীকারোক্তি দুই আর্জেন্টাইনের

  • আপডেট সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ২৯ বার পঠিত

২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার পর পাঁচ সপ্তাহ পেরিয়েছে। এখনো বিশ্বকাপের দুর্নীতি নিয়ে অভিযোগ শোনা যাচ্ছে। নানা বিতর্কে জর্জরিত ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

এরই মধ্যে আরেকটি বিস্ফোরক অভিযোগ প্রকাশ্যে এলো। এবার আর্জেন্টিনার দুই মিডিয়া ব্যক্তিত্ব স্বীকার করে নিলেন যে, বিভিন্ন খেলার সম্প্রচারস্বত্ব নিশ্চিত করার জন্য ফিফার কর্মকর্তাদের মোটা অঙ্কের ঘুস দিয়েছেন তারা।

২০১৫ সালে এক ভয়াবহ দুর্নীতি ফিফাকে কলঙ্কের মুখে ফেলেছিল। সেসময় অর্থের বিনিময়ে ফিফা, কনকাকাফ এবং কনমেবল, অর্থাৎ দুই আমেরিকা মহাদেশের ফুটবল সংস্থা এবং ফিফার একাধিক ম্যাচের স্বত্ব বিক্রিতে বড়সড় দুর্নীতির অভিযোগ ওঠে ফিফার কর্মকর্তাদের বিরুদ্ধে।

২০১৫ সালের ২৭ মে জুরিখের একটি পাঁচতারা হোটেল থেকে মার্কিন বিচার বিভাগের অনুরোধে ফিফার সাতজন শীর্ষ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়। এক বছর পর সেপ ব্লাটার ফিফা সভাপতির পদ হারান। সেই দুর্নীতির তদন্ত এখনো চলছে।

অন্যতম অভিযুক্ত আর্জেন্টিনার দুই স্পোর্টস মার্কেটিংয়ের কর্মকর্তা স্বীকার করেছেন, তারা সেসময় ফিফার কর্মকর্তাদের কোটি কোটি টাকা ঘুস দিয়েছিলেন। হুগো জিনকিস ও মারিয়ানো জিনকিস সম্পর্কে পিতা-পুত্র।

তারা মার্কিন তদন্তকারী সংস্থাকে জানিয়েছেন, ‘আমরা সেসময় ফিফার ম্যাচগুলোর লোভনীয় সম্প্রচারস্বত্ব হাতানোর জন্য লাখ লাখ মার্কিন ডলার ঘুস দিয়েছি।’ জানা গেছে, আর্জেন্টিনার স্পোর্টস মার্কেটিং কোম্পানি ফুল প্লে’র মালিকানা রয়েছে ওই বাবা-ছেলের নামে। সেসময় ফিফা বিশ্বকাপের বাছাইপর্ব, কোপা আমেরিকার মতো টুর্নামেন্টের স্বত্ব পেতে মোটা অঙ্কের ঘুস দিয়েছিলেন তারা। নিজেদের দোষ স্বীকার করে ৫০ মিলিয়ন ডলার দিয়ে শাস্তি এড়াতে চলেছেন তারা। বাংলাদেশি মুদ্রায় যা ৬০০ কোটি টাকা।

এমনিতে বিশ্বকাপের নানাবিধ কাণ্ড নিয়ে অভিযোগে জেরবার ফিফা। সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে একাধিক বেনিয়মের অভিযোগ উঠেছে। এ পরিস্থিতিতে দুই আর্জেন্টাইন কর্মকর্তার স্বীকারোক্তি ফিফার ভাবমূর্তিকে আরও প্রশ্নবিদ্ধ করল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.