leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

স্বামীকে কু/পিয়ে হ/ত্যা পর স্ত্রীকে ধ/র্ষ/ণের অভিযোগ মাদকাসক্ত বিমল চাকমার বিরুদ্ধে

  • আপডেট সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৪ বার পঠিত

কক্সবাজার প্রতিনিধি [আরিয়ান খান]

কক্সবাজারের ঝিলংজা ইউনিয়নের উত্তরণ আবাসিক এলাকায় শনিবার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে সংঘটিত হয়েছে এক মর্মান্তিক ও চাঞ্চল্যকর ঘটনা। স্বামীকে কুপিয়ে হত্যা করার পর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বিমল চাকমা (৪৫) নামের এক মাদকাসক্ত ব্যক্তির বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রঞ্জন চাকমা (৪৫) স্ত্রীকে সঙ্গে নিয়ে বেড়াতে এসে ওই আবাসিক এলাকার একটি বাসায় অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ বিমল চাকমা তাদের ওপর নৃশংস হামলা চালান। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান রঞ্জন চাকমা, আর তার স্ত্রী শিকার হন পাশবিক নির্যাতনের।

এ ঘটনার পর স্থানীয়রা হত্যাকারীকে আটক করে গণপিটুনি দেন এবং পরবর্তীতে পুলিশে সোপর্দ করেন। পুলিশ জানিয়েছে, আটককৃত বিমল চাকমা মাদকাসক্ত এবং তিনি আদিবাসী সম্প্রদায়ের সদস্য। নিহত রঞ্জন চাকমার বাড়ি রাঙামাটি সদর এলাকায়।

অপরাধটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত বিচার দাবি করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.