১.পেঁয়াজের খোসায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ যা দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। পেঁয়াজের খোসা ত্বকের নতুন কোষ গঠনে সহায়তা করে। নিয়মিত পেঁয়াজের খোসা মেশানো চা খেলে ত্বকের শুষ্কতা দূর হয়।
২. চুলের যত্নে শুধু পেঁয়াজ নয় পেঁয়াজের খোসাও ভীষণ উপকারি। পেঁয়াজ এবং খোসা দুটিতেই প্রচুর সালফার রয়েছে। পেঁয়াজের খোসা সেদ্ধ পানি চুলের যত্নে ব্যবহার করলে খুশকির সমস্যা কমে যায়। চুলের বৃদ্ধিতেও পেঁয়াজের খোসা কার্যকর। সপ্তাহে তিন-চার দিন এই পেঁয়াজের খোসা সেদ্ধ পানি দিয়ে চুল ধুয়ে নিলে চুল ঘন, কালো ও ঝলমলে হয়।
৩. স্যুপের বেসের জন্য সবজি ও মাংস সেদ্ধ করার সময় সঙ্গে পিয়াজ-রসুনের খোসা দিয়ে দিন। এবার দেখুন স্বাদ কিভাবে বদলে যায়।
৪. পেঁয়াজের খোসা গাছের জন্য জৈব সার। কারণ এতে জৈব উপাদান ও খনিজ থাকে।
৫. পেয়াঁজের খোসা দিয়ে প্রাকৃতিক কাপড়ের রং তৈরি করা যায়।
৬. পায়ে ব্যথার সমস্যা বা পায়ের পেশীতে টান লাগার সমস্যায়ও উপকার পাবেন পেঁয়াজের খোসায়। পেঁয়াজের খোসা সেদ্ধ পানি পানে আরাম পাবেন, সাথে মিশিয়ে নিতে পারেন মধু।
তবে সংরক্ষণের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। পেঁয়াজ ভালো করে ধুয়ে শুকিয়ে রাখতে হবে। এবং প্রতিবার ব্যবহারের সময় শুকনো হাতে পেঁয়াজ তুলে নিতে হবে।