leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

নাইজেরিয়ায় বরযাত্রী’র বাস পানিতে পড়ে ১৯ জনের মৃ/ত্যু

  • আপডেট সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮ বার পঠিত

বিয়ের যাত্রীদের বহনকারী একটি বাস নদীতে পড়ে নারী ও শিশুসহ অন্তত ১৯ জন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে নাইজেরিয়ার উত্তরাঞ্চলের জামফারা রাজ্যে। খবর বার্তা সংস্থা এএফপির।

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার শিকার বাসটি পাশের কেব্বি রাজ্যের জেগা শহরের দিকে যাচ্ছিল। ফাস গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, এই দুর্ঘটনায় নারী ও শিশুদের প্রাণহানি ঘটেছে।

নাইজেরিয়ার ন্যাশনাল ইউনিয়ন অব রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স (এনইউআরটিডব্লিউ)-এর কর্মকর্তা আবু বকর মুহাম্মদ ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় বিয়ের অতিথি বহনকারী একটি বাস আংশিক ধসে যাওয়া সেতুর ওপর থামানো হয়েছিল। হঠাৎ বাসটি পিছনের দিকে গড়িয়ে নদীতে পড়ে যায়।

তিনি বলেন, বাসটি নববধূ এবং তার স্বজনদের নিয়ে বরের বাড়ির দিকে যাচ্ছিল। পথে জামফারা রাজ্যের ফাস গ্রামের কাছে দুর্ঘটনার শিকার হয় বাসটি। ধারণা করা হচ্ছে, চালক ব্রেক টানতে ভুলে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.