leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

ফরিদপুরে মাদ্রাসা নির্বাচন স্থগিত: ভোটার তালিকায় মৃত ব্যক্তির নামসহ অনিয়মের অভিযোগ

  • আপডেট সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৩ বার পঠিত

[ফরিদপুর প্রতিনিধি] আব্দুল মতিন মুন্সী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পূর্ব ভাটদী ইসলামিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি নির্বাচন-২০২৫ অনিয়ম ও দুর্নীতির অভিযোগে স্থগিত করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার মো. জালাল উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়। প্রতিষ্ঠানের সুপার মো. ইলিয়াস মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ১৫ সেপ্টেম্বর উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিস যৌথভাবে এ স্থগিতাদেশ জারি করে। এর আগে ২০২৪ সালের নির্বাচনও একই ধরনের অভিযোগে স্থগিত হয়েছিল। স্থানীয় সূত্রের দাবি, মাদ্রাসার সুপার নির্দিষ্ট একটি পক্ষকে জয়ী করতে পরিকল্পিতভাবে অনিয়ম করে আসছেন।

তফসিল অনুযায়ী, নির্বাচন কমিশন ২৪ আগস্ট ২০২৫ তারিখে তফসিল ঘোষণা করে। মনোনয়নপত্র বিতরণ ও জমাদান ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত, যাচাই ৪ সেপ্টেম্বর এবং প্রত্যাহারের শেষ সময় ৭ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়। ভোটগ্রহণের তারিখ ঠিক করা হয়েছিল ২১ সেপ্টেম্বর। তবে তফসিল ঘোষণার আগেই ১৩ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়, যা নিয়ে ব্যাপক সমালোচনা দেখা দেয়।

অভিযোগ ওঠে, ভোটার তালিকায় মৃত ব্যক্তি, দ্বৈত ভোটার এবং একই শিক্ষার্থীর বাবা-মাকে একসঙ্গে ভোটার করা হয়েছে। এ বিষয়ে তদন্তে গিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা ও স্থানীয় সাংবাদিকরা অনিয়মের প্রমাণ পান।

মহিলা অভিভাবক সদস্য পদপ্রার্থী শিখা বেগম অভিযোগ করেন, তাকে না জানিয়ে জোরপূর্বক প্রার্থীতা প্রত্যাহারপত্রে স্বাক্ষর করিয়ে নেন মাদ্রাসার সুপার। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক সদস্য ও এলাকাবাসীর অভিযোগ, প্রায় প্রতিবারই এ প্রতিষ্ঠানের নির্বাচনে একই ধরনের অনিয়ম ও দুর্নীতি হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.