leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

জবিতে ড্রাইভার ও হেলপারদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

  • আপডেট সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮ বার পঠিত

ইসতিয়াক আহমেদ মাহিম [জবি প্রতিনিধি]

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে ‘দক্ষ চালক, নিরাপদ যাত্রা এবং সচেতনতা বৃদ্ধি’ শীর্ষক দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে ‘দক্ষ চালক, নিরাপদ যাত্রা এবং সচেতনতা বৃদ্ধি’ শীর্ষক দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা হয়। বিশ্ববিদ্যালয়ের এআইএস বিভাগের ৩১৬ নম্বর কক্ষে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, “কোনো রকম প্রশিক্ষণ বা পরীক্ষায় উত্তীর্ণ না হয়েই ড্রাইভিং লাইসেন্স প্রদান একটি বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করে। একজন দক্ষ চালকের গাড়ি চালনার টেকনিক্যাল জ্ঞান, গাড়ির ইঞ্জিন সম্পর্কিত ধারণা এবং নৈতিকতা থাকা আবশ্যক।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন। তিনি বলেন, দেশে পরিবহনখাতে সৃষ্ট দুর্ঘটনার একটি বড় অংশ ঘটে অদক্ষ চালক ও হেলপারদের কারণে। পাশাপাশি ফিটনেসবিহীন, লাইসেন্সবিহীন এবং মেয়াদোত্তীর্ণ গাড়িও দূর্ঘটনার জন্য দায়ী।

প্রশিক্ষণ কর্মশালার সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোঃ আবু লায়েক। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ জামির হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক মোঃ মেসবাহ-উল আজম সওদাগর।

রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক এবং কোতয়ালী ট্রাফিক জোনের পরিদর্শক মোহাম্মদ আতিকুর রহমান। তাঁরা নিরাপদ যাত্রা নিশ্চিতকরণ, দক্ষ চালক তৈরি ও সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন।

দিনব্যাপী এ প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের সব ড্রাইভার ও হেলপার অংশ নেন এবং তাঁদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রয়োজনীয় জ্ঞান ও দিকনির্দেশনা লাভ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.