রাকিবুল হাসান [কুমিল্লা প্রতিনিধি]
কুমিল্লার হোমনায় সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিক মরহুম এম.কে. আনোয়ার স্যারের স্মৃতি স্মরণে “ডাবল ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট”-এর বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে সাহেববাড়ী যুব সমাজের আয়োজনে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
উদ্বোধনী খেলায় দাদন স্যার ফুটবল একাডেমি একাদশ ৫-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করে দাউদকান্দি পৌরসভা একাদশকে। খেলার শুরু থেকে শেষ পর্যন্ত মাঠে ছিল দর্শকদের উচ্ছ্বাস, করতালি ও উত্তেজনা।
হোমনা উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান
অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লার সভাপতিত্বে,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হোমনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ক্ষেমালিকা চাকমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জহিরুল হক জহর (সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক আহ্বায়ক, হোমনা উপজেলা বিএনপি), আহম্মেদ মোফাচ্ছের (সহকারী কমিশনার—ভূমি), মুহাম্মদ রফিকুল ইসলাম (অফিসার ইনচার্জ, হোমনা থানা)