এম এ রাজ্জাক সুমন [মুন্সিগঞ্জ প্রতিনিধি]
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত জাতীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৫ অক্টোবর ২০২৫) বিকেল ৫টায় মুন্সীগঞ্জে অনুষ্ঠিত হয় বিশাল মানববন্ধন।
জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন আয়োজনসহ পাঁচ দফা দাবিতে এই কর্মসূচি পালিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও মুন্সীগঞ্জ জেলা জামায়াতের আমীর আ.জ.ম রুহুল কুদ্দুস।
তিনি বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের অধিকার প্রতিষ্ঠার বিকল্প নেই।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী প্রফেসর মো. আবু ইউসুফ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা নুরুল হক পাটোয়ারী, জেলা সেক্রেটারি ও মুন্সীগঞ্জ-১ আসনের প্রার্থী মাওলানা এ.কে.এম ফখরুদ্দিন রাজী।
সভায় বক্তারা বলেন, দেশের স্বাধীনতা, ন্যায়বিচার ও জনগণের ভোটাধিকারের জন্য জাতীয় সনদ বাস্তবায়ন জরুরি।
জেলা কর্মপরিষদ সদস্য আরশাদ আলী ঢালী বলেন, “এ আন্দোলন শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক দাবিরই প্রতিফলন।”
মানববন্ধনে শত শত নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
শেষে দোয়া ও দেশবাসীর কল্যাণ কামনা করে কর্মসূচি শেষ হয়।