leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

পলাশবাড়ীতে জামায়াত প্রার্থীদের মতবিনিময় সভা: দুর্নীতির প্রমাণ মিললে পদত্যাগের ঘোষণা আবু বকর সিদ্দিকের

  • আপডেট সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৫৭ বার পঠিত

গাইবান্ধা প্রতিনিধি মোঃ মেহেদী হাসান গালিব

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৪ নং বরিশাল ইউনিয়নের ভবানিপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাধারণ জনগণের উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব বিভাগের সভাপতি লতিফ তরফদার।

সভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর মনোনীত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবু তালেব মাস্টার। তিনি বলেন, “বিগত আওয়ামী শাসনামলে আমি উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। সে সময় আমার বিরুদ্ধে ২০টিরও বেশি মামলা দেওয়া হয়েছিল, চেয়ারে বসতেও বাধা দেওয়া হয়েছিল। তবুও আমি জনগণের জন্য কাজ করেছি। উপজেলা পরিষদে একটি পার্ক নির্মাণের উদ্যোগ আমরা নিয়েছিলাম, কিন্তু আজও সেই কাজটি শেষ হয়নি। আমরা জনগণের সেবা করতে চাই, আপনাদের ভোটে জয়ী হয়ে পুনরায় সেই সুযোগ চাই। দাড়িপাল্লায় ভোট দিয়ে আমাদের বিজয়ী করুন।”

অনুষ্ঠানে প্রধান অতিথির পর বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর, ১ নং কিশোরগাড়ী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আবু বকর সিদ্দিক। তিনি বক্তব্যে পলাশবাড়ীর জনগণের উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, “আমার বিরুদ্ধে যদি ১ টাকার দুর্নীতি বা অভিযোগ প্রমাণ করতে পারেন, আমি নিজেই চেয়ারম্যান পদসহ সংগঠন থেকে পদত্যাগ করবো।” তিনি আরও বলেন, “সংগঠনের কাজ করতে গিয়ে আমি অনেক জেল-জুলুম সহ্য করেছি, কিন্তু কখনো অন্যায় কাজে জড়াইনি। যদি আপনারা একটি চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত উপজেলা চান, তবে আগামী নির্বাচনে দাড়িপাল্লায় ভোট দিন। আমরা আপনাদের একটি সুন্দর ও মডেল উপজেলা উপহার দেব।”

অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন ৪ নং বরিশাল ইউনিয়ন জামায়াতের সভাপতি শামিম প্রধান। তিনি উপস্থিত সবার প্রতি ধন্যবাদ জানিয়ে দোয়ার মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.