leadingnews.net
সর্বশেষ :
leadingnews.net এ আপনাকে স্বাগতম।।। নিত্য নতুন খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন।।। ধন্যবাদ।।।

কালিয়াকৈর গলাচিপায় যুবককে হত্যা করে পুড়িয়ে লাশ ঝুলিয়ে রাখা হয় গাছে! ৩ আসামি ডিবি‌র হাতে গ্রেফতার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

গাজীপুর উপজেলার গলাচিপায় বনের ভেতর জাহাঙ্গীর নামের এক যুবককে নৃশংসভাবে হত্যা করে লাশ পুঁড়িয়ে গাছে ঝুলিয়ে রাখার ঘটনার রহস্য উদঘাটিত হয়েছে। এ ঘটনায় জড়িত তিনজনকে গত বুধবার রাতে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন ঝেনজি চালা এলাকার রুস্তম খানের ছেলে লিটন, আঃ সালামের ছেলে সফিউদ্দিন এবং উপজেলা পশ্চিম বড় চালা এলাকার খলিলুর রহমানের ছেলে মাহবুবুর রহমান।

কালিয়াকৈর উপজেলার গলাচিপায় বনের ভেতর থেকে জাহাঙ্গীর নামের ওই যুবকের পুঁড়িয়ে ফেলা লাশ উদ্ধার করা হয়। পুলিশ ঘটনার তদন্তে নামে এবং অবশেষে ডিবি পুলিশ তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবংডিবি (ডিটেকটিভ ব্রাঞ্চ)হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনের জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© 2025 | Leading Media & Communication ltd এর এক‌টি প্রতিষ্ঠান।
Design & Development By HosterCube Ltd.